বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬

৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫২ AM
পুলিশ হেফাজতে নেওয়া কয়েকজন

পুলিশ হেফাজতে নেওয়া কয়েকজন © সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়।

বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় অবস্থিত স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন জানান, স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। 

তিনি বলেন, ‘যারা হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন, তারা থানায় আসছেন। তারা অভিযোগ বা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, আহতদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় বলেন, ‘এর পেছনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টরা জড়িত। বিষয়টি নজরে আসার পর জুলাই যোদ্ধা ও সাধারণ দর্শকেরা প্রতিবাদ জানালে ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে জুলাই যোদ্ধাসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9