‘আ.লীগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছিল’

২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ PM
মতবিনিময় সভা বক্তব্য দিচ্ছেন হাসান উদ্দিন সরকার

মতবিনিময় সভা বক্তব্য দিচ্ছেন হাসান উদ্দিন সরকার © টিডিসি

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার কেন্দ্র না বানিয়ে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছিল এবং শিক্ষকদের দলীয় কর্মী হিসেবে ব্যবহার করেছে।’
 
শনিবার (২৫ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
হাসান উদ্দিন সরকার বলেন, ‘ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করেছে, আর এখন ক্ষমতা হারিয়ে ইসকন দিয়ে গুম-খুন ও অপহরণের পথ বেছে নিয়েছে।’
 
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তফা আমীর ফয়সল শফি মাস্টার এবং সঞ্চালনা করেন শিক্ষক জিএম ফারুক।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী বাবর আলী, মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, গাজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, বিএনপি নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9