এইচএসসিতে কম জিপিএ পাওয়ায় মায়ের বকাঝকা, নিজেকে শেষ করে দিলেন ইকরা

১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩১ AM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি (সংগৃহীত)

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফলাফলে কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় মায়ের বকাঝকার পর অভিমানে ইকরা তারাবী খান (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইকরা তৌহিদুর রহমান খানের মেয়ে। তিনি মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে ইকরার মামা তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৩.৫ পেয়েছে ইকরা। ফলাফল আশানুরূপ না হওয়ায় তার মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে বাথরুমের শাওয়ারের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬