কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

১১ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ AM
উদ্ধার হওয়া কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

উদ্ধার হওয়া কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি © সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ১৬৫ কেজি ওজনের একটি কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মো. দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের এ মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সাভারে এনে রেখেছিলেন বলে জানা গেছে। 

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর।

গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার হোসেন (৬১) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার দারুসসালাম থানার মিরপুর-১ খালেক পাম্প সংলগ্ন দারুসসালাম টাওয়ারে বসবাস করে আসছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তিসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। একটি ওয়ালটন ফ্রিজের পূরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করা হয়েছিল। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ কেজি। মূর্তিটি বিভিন্ন ব্যক্তির হাত বদলের মাধ্যমে দেশের বাইরে পাচারের চেষ্টা চলছিল। সর্বশেষ আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে এসেছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মূর্তিটির বাজার মূল্য আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানা যায়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 এর আগে, বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের একেএইচ টাওয়ারের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রীজের নীচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ: মূর্তি
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9