ঢাবিসহ শাহবাগ এলাকায় ৩ ঘণ্টায় তিনজনের মরদেহ, পুলিশের ধারণা—সবাই ভবঘুরে

১০ অক্টোবর ২০২৫, ০৬:০৮ PM
মরদেহ উদ্ধার করে পুলিশ

মরদেহ উদ্ধার করে পুলিশ © প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ এলাকা থেকে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা, রাত ১০টা ও রাত ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। একজনের নাম আশরাফ মণ্ডল। আনুমানিক ৪০ বছর বয়সী আশরাফের বাড়ি বগুড়ার দুপচাচিঁয়ায়। অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ধারণা করা হচ্ছে তারা তিনজনই ভবঘুরে টাইপের। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করার কথা বলেন তিনি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একজনকে উদ্ধার করা হয় রাত সাড়ে ৯টার দিকে। সেখানে আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স ৫৫ বছর।

এরপর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আশরাফ মণ্ডলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার কথা বলছে পুলিশ।

সবশেষ রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9