দাদার লাঠির আঘাতে নাতি নিহত

০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৯ AM
কোতোয়ালি থানা

কোতোয়ালি থানা © সংগৃহীত

যশোর সদর উপজেলার ফতেপুরে দাদার লাঠির আঘাতে নাতি নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার পর এ ঘটনা ঘটে। নিহত মাহেরা আক্তার মিনতাহা (এক মাস) মিরাজুল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনপাড়া গ্রামের শাহজাহান নামের এক ব্যক্তি প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়া করতেন। এদিন রাতেও তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহ বাঁধে। এক পর্যায়ে শাহজাহান রাগের মাথায় লাঠি নিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। এ সময় আঘাতটি পাশে থাকা তার ছেলের এক মাস বয়সী শিশু কন্যার মাথায় লাগে। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শাহজাহানকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজাহান মূলত স্ত্রীকে আঘাত করতে গিয়েছিলেন। তবে সেই আঘাতই শিশুটির মৃত্যুর কারণ হয়েছে। বর্তমানে শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ: যশোর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬