টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ PM
ইয়াবাসহ আটক মাদক পাচারকারী

ইয়াবাসহ আটক মাদক পাচারকারী © টিডিসি

কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৪ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক আসামি ও জব্দ ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬