সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এ বছর দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়।

 

 

বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ প্রাইভেট ও…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬