পুকুর থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ AM
যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বোরহান হুজুরের মাদ্রাসার পাশের পুকুরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের হাত ও পা পেছনে বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে মুখের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আশপাশের থানাগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে।’

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950