অস্ত্রসহ যুবদল নেতা আটক

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ PM
আটককৃত যুবদল নেতা

আটককৃত যুবদল নেতা © সংগৃহীত

সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা এলজি অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা এ অভিযান চালান। আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় বিল্লাল হোসেনের কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬