গ্রেপ্তার এড়াতে শ্রমিক সেজে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
গ্রেপ্তার রাজিবুল ইসলাম মোস্তাক

গ্রেপ্তার রাজিবুল ইসলাম মোস্তাক © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শেরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শিপু কুমার দাস সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার সদর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাক দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে মৌলভীবাজারে আত্মগোপনে ছিলেন। নিজেকে আড়াল করতে তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক পরিচয়ে কাজ করছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক এলাকায় একজন সাধারণ শ্রমিক হিসেবেই পরিচিত ছিলেন। তবে তার অতীত রাজনৈতিক পরিচয় এবং মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬