মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

৩১ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ওই নেতার সাথে থাকা তারেক নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত আশরাফুল ইসলাম মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের ১নং মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মোবারকপুর গ্রামের আজাহার মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে আশরাফুল ও তারেক রাজগঞ্জ রাস্তার উপর দাঁড়িয়ে ছিলো। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। এছাড়া আহত তারেককে আশাংকাজনক ভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর মো. কামাল হোসেন ছুরিকাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9