অস্ত্র তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান, গোলাবারুদসহ আটক ৪

৩০ আগস্ট ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
গোলাবারুদসহ আটক ৪

গোলাবারুদসহ আটক ৪ © টিডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। 

অভিযানে দেশীয় তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, ওয়াকি-টকি চার্জার ২টি, একটি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ারসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে। তারা আরও জানায়, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬