গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও সরঞ্জাম চুরি, কারারক্ষী গ্রেপ্তার

২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৪ AM
হাতকড়া, ব্যাজ, মনোগ্রামসহ সরকারি সরঞ্জামসহ গ্রেপ্তার কারারক্ষী

হাতকড়া, ব্যাজ, মনোগ্রামসহ সরকারি সরঞ্জামসহ গ্রেপ্তার কারারক্ষী © টিডিসি

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া, ব্যাজ, মনোগ্রামসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনায় এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কারারক্ষীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে কারা কর্মকর্তাদের ব্যবহৃত অন্তত ১০ ধরনের সরঞ্জাম। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কারা প্রশাসনে।

শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলা কর্মকর্তা সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

একই রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ইসলামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কারারক্ষীদের কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ প্রকার সরঞ্জাম।

মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি হওয়ার ঘটনা ঘটেছিল। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশকে অবহিত করা হয়। এরপর আরিফের বাসা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে কারারক্ষী আরিফ চৌধুরী চুরির বিষয়টি স্বীকার করেছেন। আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে আবারও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9