চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

২৭ জুলাই ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০১:১৯ PM
চাঁদাবাজির অভিযোগে আটক ৫ জন

চাঁদাবাজির অভিযোগে আটক ৫ জন © ফাইল ছবি

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের (এমপি) কাছে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা হয়েছে। এতে পাঁচজনকে আসামি করার কথা জানিয়েছে পুলিশ। রোববার (২৭ জুলাই) গুলশান থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলাটি করেন। পরে আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানে হয় বলে জানান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা।

এর আগে সাবেক এমপির কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়কসহ ৫ জন। পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের আটক করা হয়। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে ১০ লাখ টাকা দেওয়া হয়। পরে আরেক দফায় নিতে গেলে হাতেনাতে আটক করা হয় তাদের।’

আরও পড়ুন: দাবি ১ কোটি, ১০ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়কসহ ৫

গ্রেপ্তারকৃতদের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সম্মিলিত বেসকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহবায়ক এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্যরা হলেন, ইব্রাহিম হোসেন মুন্না, মো. সাদমান সাদাব, মো. সিয়াম ও আমিনুল ইসলাম।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬