নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেল ৫ জনের

২৩ জুলাই ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩১ AM
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি © টিডিসি ফটো

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে যাচ্ছিল। তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হন।

ওসি আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬