খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন শুরু

২০ জুলাই ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:৩৮ AM
ফাইন আদায়ে এবার যুক্ত হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

ফাইন আদায়ে এবার যুক্ত হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি © সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক মামলার জরিমানার অর্থ (ফাইন) আদায়ে এবার যুক্ত হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। গত ১৪ জুলাই খুলনা ক্লাবে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে কেএমপির পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। পরে ট্রাফিক মামলার ফাইন কালেকশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান, ডিসি ট্রাফিক সুদর্শন কুমার রায়; ডিসি হেড কোয়ার্টার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডিসি উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম; ডিসি প্রসিকিউশন শফিকুল ইসলাম; ডিসি সিটি এসবি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; এসএভিপি ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান।

এই উদ্যোগের মাধ্যমে খুলনা মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা এখন আরো সহজে ও সুশৃঙ্খলভাবে পরিশোধ করা যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের বক্তারা।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950