রাজধানীতে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে ছাত্রলীগ কর্মী হাতেনাতে গ্রেফতার

২০ জুলাই ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০২:৪৪ PM
গ্রেফতার ছাত্রলীগ কর্মী সিয়াম সরকার

গ্রেফতার ছাত্রলীগ কর্মী সিয়াম সরকার © সংগৃহীত

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) ভোরে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছাত্রলীগ কর্মীর নাম সিয়াম সরকার (২২)।

শ্যামপুর মডেল থানা থেকে জানা গেছে,  রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমের জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার একটি দল দ্রুত সেখানে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের ১২৮ নেতা-কর্মী বহিষ্কার, বিচারের আওতায় আসছে ৩০০

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সিয়াম নিজেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী বলে জানিয়েছেন। তিনি ও পলাতক রাফসান শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬