চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

১৬ জুলাই ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
চকরিয়া থানা

চকরিয়া থানা © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর স্বামী বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত এবং ঘটনার সময় কর্মস্থলে ছিলেন। ওই সময়ে তার স্ত্রী ও ছোট দুটি সন্তান ঘরে অবস্থান করছিলেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সোমবার (১৫ জুলাই) গভীর রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত দুর্বৃত্ত রান্নাঘরের জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঘরে ঢুকেই ওই দুর্বৃত্ত কনস্টেবলের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর ওই নারীকে জোর করে রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের সময় তার দুটি ছোট সন্তান ভয়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। পরে দুর্বৃত্ত পালিয়ে গেলে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ছুটে আসেন এবং ভুক্তভোগীকে উদ্ধার করেন।

ঘটনার পরপরই রাতে ভুক্তভোগীর স্বামী নিজ কর্মস্থল থেকে ফিরে এসে থানায় যোগাযোগ করেন। পরদিন সকালে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, দণ্ডবিধির ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ধারায় একটি মামলা দায়ের করা হয়।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে। বিষয়টি খুবই সংবেদনশীলভাবে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই নৃশংস ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9