দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

১৪ জুলাই ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ময়মনসিংহের ভালুকায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে মানুষের ভিড়

ময়মনসিংহের ভালুকায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে মানুষের ভিড় © টিডিসি ফটো

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করেছে। 

নিহতরা হলেন-রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তাদের মেয়ে রাইসা (৪) ও ছেলে নীরব (২)। পুলিশ জানায়, ভালুকার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে খবর পেয়ে ঘর থেকে রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম এবং তাদের দুই সন্তান রাইসা ও নীরবের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে ৩‌ ম্রো নারী নিহত

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9