পারিবারিক বিরোধের জের, ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

১২ জুলাই ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০১:৪৯ PM
একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে © টিডিসি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) রাতের আঁধারে চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে বাম পাশে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিয়ারুলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেন (১৭)–কেও ছুরিকাঘাত করে সাইফুল। তাদের দুইজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে ছোট ভাই জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ইব্রাহিমের ছেলে সাইফুল ধারালো ছুরি নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬