টেকনাফের গহীন পাহাড়ে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

০৬ জুলাই ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৪ PM
উদ্ধারকৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি

উদ্ধারকৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি © টিডিসি

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে ডাকাত দলের সঙ্গে যৌথবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

উদ্ধার হওয়া যুবকের নাম মো. সোহেল (২০)। তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।

সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা জাদিমুরা সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থানের খবর পাওয়া যায়। খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের যৌথবাহিনী সেখানে অভিযান চালায়।

উপস্থিতি টের পেয়ে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এ সময় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা রাতের অন্ধকারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল, দুটি বিদেশি পিস্তল, তিনটি দেশিয় তৈরি বন্দুক, তিন হাজার ১০০ টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও চার লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬