যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগ কর্মী গ্রেফতার, ঘরে ১২ ধারালো অস্ত্র

০৩ জুলাই ২০২৫, ১০:৫০ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৮:৩৭ AM
গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রেফতার নাহিদ হাসান অপু

গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রেফতার নাহিদ হাসান অপু © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাহিদ হাসান অপু (২৬) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নাহিদ হাসান কাশিয়ানী সদরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। তার ঘর থেকে অন্তত ১২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নাহিদ হাসান অপুর বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে তার বাসা থেকে ৮টি চাপাতি, একটি কুড়াল, ২টি ছোরা, ২টি কাস্তে, ২টি বিদেশী মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএফ কমান্ডারসহ নিহত ২

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬