রাজধানীতে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

০১ জুলাই ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১২:৪২ AM
রকি হত্যায় গ্রেফতার মো. আবু তালেব মেম্বার ও মো. পলাশ খাঁ

রকি হত্যায় গ্রেফতার মো. আবু তালেব মেম্বার ও মো. পলাশ খাঁ © সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। সোমবার (৩০ জুন) মাদারিপুর জেলার কালকিনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- মো. আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩)। 

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায় গত ২৩ জুন রাত ১২টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন ৫৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাধ এলাকায় রিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর রকিকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ভিকটিম রকিকে গুরুতর জখম করে। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আবু বক্কর, দুলাল মিয়া এবং অজ্ঞাতনামা ২-৩ জন একত্রিত হয়ে এ ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

রকির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে  এবং চিকিৎসার জন্যে তাৎক্ষণিক রকিকে নিয়ে ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা দিলে পথে রকির মৃত্যু হয়। এ ঘটনায় তার মা রাজিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। 

আরও পড়ুন: গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের, অন্তর্ভুক্তির অপেক্ষায় পরিবার

থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, গত ২২ জুন আসামি মেম্বার এবং শাওন নামীয় দুইজন, অজ্ঞাতনামা একজন রিকশাওয়ালার নিকট থেকে টাকা নিয়ে যায়। রকির কাছে এ বিষয়ে নালিশ জানায়। তখন তিনি আসামি মেম্বারকে রিকশাওয়ালা এর কাছ টাকা নেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও গালাগাল হয়। পরবর্তীতে এ ঘটনার জেরে তারা রকিকে হত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9