দুই বছর ধরে অসহায় মা-মেয়ের ভিজিডির চাল উঠাচ্ছিলেন আ.লীগ নেতা

০১ জুলাই ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৯ PM
যশোরের শার্শা থানা

যশোরের শার্শা থানা © ফাইল ফটো

যশোরের শার্শা উপজেলায় অসহায় মা ও মেয়ের চাল আত্মসাত করে আসছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য লিয়াকত আলী। তবে শেষ রক্ষা হয়, তিনি ধরা খেয়েছেন। স্থানীয় জনতার ধাওয়া খেয়ে শেষমেষ পালিয়ে গেছেন। উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামে দীর্ঘদিন ধরে ভিজিডি কর্মসূচির আওতায় তালিকাভুক্ত মা-মেয়ের চাল তুলছিলেন তিনি। 

জানা গেছে, লিয়াকত আলী সামটা গ্রামের গোলাম হোসেন গোপালের স্ত্রী সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহারের নামে গত দুই বছর আগে কার্ড করেন। ওই কার্ড দেখিয়ে তিনি প্রতি মাসে চাল আত্মসাৎ করে আসছিলেন, যা কারও জানা ছিল না। গত ছয় মাস ধরে এ চাল বিতরণ বন্ধ রয়েছে। 

এর মাঝে রবিবার ইউনিয়ন পরিষদ থেকে সাজেদা ও তার মেয়েকে কল করে চাল নিয়ে যেতে বলা হয়। এ সময় তারা হতবাক হন। ভুক্তভোগী মা ও মেয়ে জানান, ওই চাল তারা আজ পর্যন্ত পাননি। তবে মেম্বরের কাছে আবেদন জানিয়েছিলেন। পরে তারা ইউনিয়ন পরিষদে যান। জানতে পারেন, তাদের নামে কার্ড রয়েছে। এক পর্যায় ইউনিয়ন পরিষদ থেকে মা ও মেয়ের কাছে ১২ বস্তা চাল বুঝিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের, অন্তর্ভুক্তির অপেক্ষায় পরিবার

তারা ওই চাল নিয়ে যাওয়ার সময় বাধা দেন আওয়ামী লীগ নেতা লিয়াকত। এক পর্যায়ে ওই চাল তিনি নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি সোমবার সকালে জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা লিয়াকতের বাড়ি ঘেরাও করেন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। তোপের মুখে সটকে পড়েন আওয়ামী লীগ নেতা লিয়াকত। পরে ১২ বস্তা চাল বুঝিয়ে দেওয়া হয় মা-মেয়েকে।

ঘটনার পর থেকে ইউপি সদস্য লিয়াকত আলী পলাতক থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। চাল উদ্ধার করে ভুক্তভোগীদের বুঝিয়ে দিয়েছেন। থানায় লিখিত অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9