ছাত্র আন্দোলনে হামলা, সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

২৮ জুন ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:২৪ AM
আনোয়ারুল আবেদীন খান তুহিন ও ওয়াহিদা হোসেন রুপা

আনোয়ারুল আবেদীন খান তুহিন ও ওয়াহিদা হোসেন রুপা © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের কন্যা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদা হোসেন রুপাসহ বর্তমান ও সাবেক একাধিক জনপ্রতিনিধির নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগে আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা নাহিদুল ইসলাম আকন্দ। তিনি ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৯-এ অভিযোগটি দাখিল করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে মামলাটি থানায় হয়েছে কি না, তা যাচাই করে আগামী ২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২ আগস্ট ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী’ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। সে সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, ওয়াহিদা হোসেন রুপা পিস্তল, আনোয়ারুল আবেদীন খান তুহিন শর্টগান এবং অন্য অভিযুক্ত ব্যক্তিরা দা, লোহার রড, ইটপাটকেল ও হাতবোমা নিয়ে হামলা করেন। এতে ৩০–৩২ জন শিক্ষার্থী আহত হন এবং আশপাশের চার-পাঁচটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযোগে নাম উল্লেখ থাকা অন্যদের মধ্যে রয়েছেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার তামান্না, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভুঁইয়া, তাসলিমা আক্তার শিউলি, ছাত্রলীগ, যুবলীগ, পৌর ছাত্রলীগের একাধিক নেতাকর্মী, শহিদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের প্রভাষক মাহদিউল আলম সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উজ্জ্বল।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আদালত থেকে একটি অনুলিপি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী তদন্ত করে ২ জুলাইয়ের আগেই প্রতিবেদন দাখিল করা হবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9