ডিএনএর মাধ্যমে মিললো খুনীর পরিচয়, অবশেষে সিআইডির জালে ধরা

২৪ জুন ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
ডিএনএর মাধ্যমে পরিচয় পাওয়ার পর অবশেষে সিআইডির জালে ধরা খুনী

ডিএনএর মাধ্যমে পরিচয় পাওয়ার পর অবশেষে সিআইডির জালে ধরা খুনী © সংগৃহীত

পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল খুনীরা। ২ জনের নাম পরিচয় জানা গেলেও বাকিরা ছিল অজ্ঞাত। সিআইডির ক্রাইমসিন ইউনিটের তৎপরতায় বের হয়ে আসে অজ্ঞাতনামা সেই খুনীর পরিচয়। এরপর এলআইসি শাখার পরিশীলিত তথ্য বিশ্লেষণে সনাক্ত হলো অবস্থান, সিআইডির জালে ধরা পড়লো অজ্ঞাতনামা খুনী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সেলিম মাদবর রফিক (৪৯)। তিনি বরগুনার আমতলী থানার ঘটখালী (চাওড়া) গ্রামের মৃত মো. আলী মাদবরের ছেলে।

বাংলাদেশ পুলিশের সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, গত ২৩ জুন সিআইডি এলআইসি শাখার একটি চৌকস টীম ডিএমপি’র ডেমরা ধানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্ত সেলিম মাদবর রফিক (৪৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। টোল উত্তোলন নিয়ে বিরোধের জেরে গত ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ০৭:৫০ ঘটিকায় ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভাধীন নান্দিকাঠি গ্রামস্থ লাইফকেয়ার ডায়াগনস্টিক সেন্টার হতে অনুমান ২০০ গজ পূর্বে পাকা রাস্তার উপর ভিকটিম ইমরান হাওলাদারকে (৩২) পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে লাশ পার্শ্ববর্তী কচুরিপানা ভর্তি ডোবার পানিতে ফেলে দেয় খুনীরা। তাদের হামলায় গুরুতর আঘাত প্রাপ্ত হন ভিকটিম ইমরান এর স্ত্রী ফাহিমা বেগম। পরবর্তীতে নিহত ইমরান এর পিতা আব্দুর রশিদ হাওলাদার বাদি হয়ে ২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নং নলছিটি থানার মামলা নং- ০৮, তারিখ- ২৫/০২/২০২৪ খ্রি., ধারা- ৩৪১/৩০২/৩৪ পেনাল কোড।

এতে বলা হয়, ঘটনার পরপরই সিআইডি’র ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত জব্দ করে। জব্দকৃত আলামত পরীক্ষার নিমিত্ত ডিএনএ ল্যাব সিআইডি সদর দপ্তর ঢাকায় প্রেরণ করা হলে ডিএনএ বিশেষজ্ঞগণ ঘটনাস্থলে প্রাপ্ত আলামত সমূহ পরীক্ষা করে অজ্ঞাতনামা একজনের ডিএনএ’র অস্তিত্ব পায়। ডিএনএ প্রোফাইল ম্যাচিং এর মাধ্যমে জানা যায় তার নাম মো. সেলিম মাদবর রফিক(৪৯) । তাকে গ্রেফতার করতে সিআইডি’র এলআইসি শাখা বিভিন্ন ভাবে তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তর অবস্থান সনাক্ত করে এলআইসি শাখার একটি চৌকস টীম ডিএমপি’র ডেমরা ধানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্ত সেলিম মাদবর রফিককে (৪৯) গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নথিপত্র পর্যালোনায় জানা যায় তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানার ০২ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও বাড্ডা থানার মামলা নং- ২৪, তারিখ- ১০/১১/২০২০ খ্রি., ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এ মো. সেলিম মাদবর রফিক(৪৯) এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অন্যদিকে এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত আল আমিন হাওলাদার বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করলে ডিএনএ বিশেষজ্ঞগণ অভিযুক্তের ডিএনএ প্রোফাইল প্রস্তুত করেন এবং পরীক্ষান্তে ঘটনাস্থলে প্রাপ্ত আলামতের সাথে অভিযুক্ত আল আমিন হাওলাদারের ডিএনএ ম্যাচিং পাওয়া যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত মো.সেলিম মাদবর রফিককে (৪৯)কে যথানিয়মে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সিআইডি’র এলআইসি শাখা বিভিন্ন ভাবে তথ্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণে সর্বোচ্চ পারঙ্গমতা অর্জনে বদ্ধ পরিকর এবং এর মাধ্যমে অপরাধ সংঘটনের অবস্থান ও অপরাধী সনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনতে নিরলস কাজ করে যাচ্ছে।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9