রাজধানীর পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ১৬

২৪ জুন ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ

পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ © টিডিসি

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সাবিত ইবনে (৩৩), রফিকুল ইসলাম (১৮), ফারুক (২৭), আরিফ (২৬), সাজ্জাদ (২২), আলামিন (২৮), রাকিব মিয়া (৩০), ইয়াসিন (২০), শরিফ (২৪), মেহেদি হাসান বাপ্পি (২৪), সলেমান (২০),  আখতারুজ্জামান টিটপ (৫৭), বায়োজিদ ওরফে রানা (২৫), রায়হান (২৭), রাজু (৩০) ও সুজন (২৫)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত আনুমানিক দেড়টায় মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জনের একটি দল একই গ্রুপের সদস্য রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা রুজু হলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। ইতিপূর্বে পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মে রাত আনুমানিক সাড়ে ৯টায় রায়ের বাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে ঘটনায় ব্যবহৃত চাপাতিসহ গ্রেফতার করা হয়। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টায় কাদিরাবাদ এলাকায় আত্মগোপনে থাকা শরীফকে গ্রেফতার করা হয়। শরীফের দেয়া তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় থেকে ঘটনায় ব্যবহৃত আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। পাঠালি  গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতির ‘অশালীন’ ভিডিও ঘিরে তোলপাড়

থানা সূত্রে আরো জানা যায়, একই রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950