ফাঁস হওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ঘটনায় ওসিসহ ৩ কনেস্টেবল প্রত্যাহার

২২ জুন ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৫:৩৯ PM
ধামইরহাট থানা

ধামইরহাট থানা © সংগৃহীত

নওগাঁ জেলার ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ ঘটনায় ওই থানার ওসিসহ আরও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।  

আজ রবিবার (২২ জুন) নওগাঁ জেলা পুলিশ সুপার তাদের প্রত্যাহার করেন। এর আগে এ ঘটনায় একজন এসআই ও একজন কনেস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ফাঁস হওয়া প্রশ্নপত্রের এইচএসসি পরীক্ষা যেভাবে নেবে রাজশাহী বোর্ড

জানা গেছে, গত মঙ্গলবার রাতে ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাংকের ভেতরে থাকা প্যাকেটবন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন এবং দুইটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। এ বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে দেন। এমনকি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘ধামইরহাট থানার ওসিসহ তিন কনেস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬