সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

২০ জুন ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৬:০৯ PM
সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ইকবাল বাহার

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ইকবাল বাহার © সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইকবাল বাহারকে।  

ডিবির যুগ্ম–কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ডিবি হেফাজতে নিয়ে ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। 

এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তা জানায়নি ডিবি। জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

ইকবাল বাহার সর্বশেষ রাজারবাগ টেলিকমের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে তিনি অবসরে যান।

মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬