অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় এক জেলা থেকে আটক ৬০

১৯ জুন ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আটককৃতদের একাংশ

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আটককৃতদের একাংশ © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে বিভিন্ন উপজেলা থেকে ৬০ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।  

তিনি জানান, যারা গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই বিভিন্ন মামলায় এজাহার নামীয় আসামী। এছাড়াও থানার ওসিদের সাথে কথা বলে জানা যায় গ্রেফতার হওয়ার ব্যক্তিরা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমীক লীগের নেতাকর্মী।

গতকাল বুধবার সকাল ৮টার দিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

ওইদিন জাফরকে আদালতে তোলা ঘিরে চকরিয়ায় প্রায় অর্ধশত নেতাকর্মী নিয়ে প্রকাশ্যে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। মূলত এরপর থেকে জেলা জুড়ে ফের শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’।

জেলার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে এজাহারভুক্ত আসামিদের আইনের আওয়াতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। 

আটককৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কক্সবাজার আদালতে নিয়ে আসতে দেখা যায়।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু
  • ১৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950