ইমো হ্যাকিং প্রতারণার অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজন আটক

২৫ মে ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৮:১৯ AM
নাটোরে সেনাবাহিনীর হাতে আটক তিনজন

নাটোরে সেনাবাহিনীর হাতে আটক তিনজন © টিডিসি ফটো

নাটোরে ‘ইমো হ্যাকিং’ ও ব্যাংক রিসিট প্রতারণার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদকসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় তাদের।

আটক তিনজন হলেন, উপজেলার মমিনপুর গ্রামের মুশফিকুর রহিম প্রান্ত, জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ পল্লব ও জাহিদ হাসান জীবন।

আরও পড়ুন: জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬