জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা

২৫ মে ২০২৫, ১২:৪৫ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০২:২৬ PM
জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা © সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপর হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এ ঘটনায় শাহজাহান নামে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৪ মে) চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার তাঁর নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, আমি নিজ এলাকার পাশে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত ছিল। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার উপর অতর্কিত হামলা করে।  

এ বিষয়ে চাঁদপুর মতলব থানা (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে আমি নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের গ্রেফতার এর জন্য অভিযান চলছে। গ্রেফতারকৃত হামলাকারী নিষিদ্ধ সংগঠন নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের বিষয়ে অভিযান চলছে।

দেশের ব্যাংক খাতে চরম অব্যবস্থাপনা চলছে, সংসদে জামায়াত এমপি…
  • ০৯ জুন ২০২৬
কাপ্তাই হ্রদে বেড়াতে এসে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্র
  • ০৯ জুন ২০২৬
ইসরায়েলের অর্থমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স
  • ০৯ জুন ২০২৬
২১ বছরের অপেক্ষা পেরিয়ে অস্ট্রেলিয়া বধ বাংলাদেশের
  • ০৯ জুন ২০২৬
অদ্ভুত কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা আর না হল…
  • ০৯ জুন ২০২৬
২০২৩ মাস্টার্স শেষ পর্বের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ …
  • ০৯ জুন ২০২৬