হাত-পা বাঁধা ও মুখ পলিথিনে মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার

২৩ মে ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৮:১৯ AM
খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক যুবক

খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক যুবক © প্রতীকী ছবি

খুলনায় হাত-পা বাঁধা ও মুখ পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোর ৫ টার দিকে নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ সময় কেএমপির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডি এবং পিবিআইয়ে’র বিশেষ টিম কাজ করছে।

স্থানীয়দের ভাষ্য, লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলামের ভোর ৫টার দিকে কুকুরের ডাক শুনে ঘুম ভেঙে যায়।  তিনি বাড়ির পেছনে দেখেন হাত-পা,  মুখ পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। তিনি প্রথমে বিষয়টি লবণচরা থানায় জানান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লবণচরা থানার এসআই মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক হবে ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

আরও পড়ুন: খাওয়ার পর বিশ্রামে তরুণ, কিছুক্ষণ পর মিলল ঝুলন্ত মরদেহ

নিহত যুবকের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষ টিম কাজ করছেন। যুবকের পরণে নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সবুজ রংয়ের টি শার্ট পরা ছিল বলে জানান লবণচরা থানার এ কর্মকর্তা। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকার রুহুল আমিন বলেন, শান্ত খুলনা ধীরে ধীরে অশান্ত হচ্ছে। প্রায়ই কোথাও না কোথাও বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে শহরের মানুষ পরিত্রাণ চায়।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9