খাওয়ার পর বিশ্রামে তরুণ, কিছুক্ষণ পর মিলল ঝুলন্ত মরদেহ

২৩ মে ২০২৫, ১১:০০ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ১১:২৩ PM
আব্দুর শুক্কুর

আব্দুর শুক্কুর © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর শুক্কুর উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাব মাঝির বাড়ির রাজা মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

নিহতের বড় ভাই ইয়াকুব জানান, শুক্কুর জুঁইদন্ডী চৌমুহনী বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করতেন। প্রতিদিনের মতো দুপুরে দোকান থেকে ফিরে ভাত খেয়ে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে ইয়াকুবের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। দ্রুত উদ্ধার করে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পারমিতা দেবী জানান, গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ স্বজনদের সম্মতিতে স্বজনদের কাছেই হস্তান্তর করা হয়।

এদিকে, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬