নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনাসদস্য গ্রেপ্তার

১৭ মে ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
মো. নাঈমুল ইসলাম

মো. নাঈমুল ইসলাম © সংগৃহীত

নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক (বরখাস্ত) মো. নাঈমুল ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। আজ শনিবার (১৭ মে) দুপুর ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

জানা যায়, মো. নাঈমুল ইসলাম গত ৫ আগস্ট ২০২৪ তারিখের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। 

এরই ধারাবাহিকতায়, তিনি আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।

সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ আনুমানিক দুপুর ২টায় খিলক্ষেত, বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, সৈনিক (বরখাস্ত) নাইমুল তার কিছু সহযোগী সহ, উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।

উল্লেখ্য, সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর নিকট যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়। উক্ত বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ট্যাগ: সৈনিক
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9