নিজের পিস্তল দিয়ে ‘আত্মহত্যা’ এএসপির, চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’

০৭ মে ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৮ PM
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা ও চিরকুট

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা ও চিরকুট © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার (৭ মে) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। এই সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে একটি অপারেশনে অংশ নেওয়ার জন্য ক্যাম্পের অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল সংগ্রহ করেন সিনিয়র এএসপি পলাশ সাহা। পরে তিনি নিজ অফিসকক্ষে ফিরে যান। কিছুক্ষণ পর, আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তিনি নিজের মাথায় গুলি চালান। গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর তৌহিদসহ অন্যান্য কর্মকর্তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুপুরে ছাত্রদল নেতার হাতে হেনস্তা, রাতে ‘আত্মহত্যা’ কলেজছাত্রীর

এদিকে, ঘটনার সময় তার অফিস কক্ষে একটি চিরকুট পাওয়া। যায় তাতে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, সিনিয়র এএসপি পলাশ সাহা খুবই দায়িত্বশীল এবং পেশাদার কর্মকর্তা ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটি আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সিনিয়র এএসপি পলাশ সাহা আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি র‍্যাবে বদলি হন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬