স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

০৭ মে ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১১ PM
গ্রেপ্তারকৃত সাফায়েত, লামিম  ও রাব্বি

গ্রেপ্তারকৃত সাফায়েত, লামিম ও রাব্বি © সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ  ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। 

স্থানীয়রা জানান, রবিবার (৪ মে) রাত ৯টার দিকে মায়ের সঙ্গে কথাকাটাকাটির জেরে রাগ করে বাড়ির পেছনে চলে যায়  ওই ছাত্রী। এ সময় তিন যুবক তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারা রাত তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন

তারা আরও জানান, পরদিন  সোমবার ফজরের নামাজের সময় ভিকটিমকে বাড়ির কাছে ফেলে  রেখে পালিয়ে যায় তারা। পরে ভিকটিমের চাচা কবির তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ভিকটিমের পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভিকটিমকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করি।        

তিনি আরও বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬