হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১৭

০৬ মে ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
আহত হাসনাত আব্দুল্লাহ ও তাকে বহনের গাড়ি

আহত হাসনাত আব্দুল্লাহ ও তাকে বহনের গাড়ি © ফাইল ফটো

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় আটকদের গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। 

উল্লেখ্য, গত রবিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। 

হামলায় গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাত আবদুল্লাহর কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায়। এ ঘটনায় পরদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি আল আমিন খন্দকার বাদী হয়ে ১০০ জনকে আসামি করে বাসন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। পুলিশ ওইদিনই ৫৪ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছিল।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬