ভোলায় বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক

০৬ মে ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
আটক মো. মাইনুদ্দিন মোল্লা

আটক মো. মাইনুদ্দিন মোল্লা © সংগৃহীত

ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশি অস্ত্রসহ মো. মাইনুদ্দিন মোল্লা নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার (৫ মে) দিবাগত গভীর রাতে ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের সিফলী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। 

আটক মো. মাইনুদ্দিন মোল্লা ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্টগার্ড বেইস ও ভোলা পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চর সিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি ককটেল, ৫টি দেশি অস্ত্র, ২টি রামদা, ১টি কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ট্যাগ: আটক
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬