জামায়াত নেতা এ টি এম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

০৬ মে ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৫ PM
এ টি এম আজহারুল ইসল

এ টি এম আজহারুল ইসল © ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ফের বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 

এ টি এম আজহারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী শিশির মনির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন।

গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সঙ্গে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তার পরের দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলে আদালত।

আরও পড়ুন: বাজেট বৈষম্য দূরীকরণসহ ৪ দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তী সময়ে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। পরে আপিল বিভাগ রিভিউ এ লিভ দিয়ে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠান।

জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকার ইয়াবা 
  • ০১ জুলাই ২০২৬
চমক দেখাল কঙ্গো, সিপেঙ্গার গোলে পিছিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডের জালে সিপেঙ্গার গোল, এগিয়ে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন
  • ০১ জুলাই ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৩ বিভাগে নিয়োগ দেবে ১৭ লেকচারা…
  • ০১ জুলাই ২০২৬
রাত পোহালেই এইচএসসি, ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর যেসব নির্দ…
  • ০১ জুলাই ২০২৬