জামায়াত নেতা এটিএম আজহারের শুনানি মঙ্গলবার

২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম © সংগৃহীত

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী ২২ এপ্রিল প্রধান বিচারপতির আদালতে উপস্থাপন করা হবে। আজ রবিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। 

ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মামলার সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফৌজদারি আপিল নং ৩৮/২০২৫। আগামীকাল ২১ তারিখ মাননীয় প্রধান বিচারপতির আদালতে ২২ তারিখ শুনানির জন্য উপস্থাপন করা হবে। আশাকরি দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাল্লাহ।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ। 

সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
  • ১৯ এপ্রিল ২০২৬
২৫ এপ্রিল নয়, মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে যা জান…
  • ১৯ এপ্রিল ২০২৬
তা’মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬