হত্যাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজন গ্রেপ্তার

২০ এপ্রিল ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
মো. রাজন

মো. রাজন © সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার আসামি যুবলীগ নেতা মো. রাজনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কদমতলী থানা পুলিশ।

গ্রেপ্তার রাজন কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডের এক নং ইউনিট যুবলীগ সভাপতি। 

কদমতলী থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সঙ্গে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেছিল।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা এবং চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
  • ১৬ নভেম্বর ২০২৬
আলোচনার কথা থাকলেও এজেন্ডা থেকে ‘উধাও’ গার্মেন্টস ইস্যু!
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্বস্তি নিয়েই চা বিরতিতে বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পাল্টা চ্য…
  • ১৬ নভেম্বর ২০২৬
জেনেশুনেই প্রাথমিকের শিক্ষক হয়েছি, বেতন-গ্রেড নিয়ে আফসোস কর…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতিসংঘ মিশনে দায়িত্ব বণ্টন নিয়ে টানাপোড়েন, বিব্রত সরকার
  • ১৬ নভেম্বর ২০২৬