ক্ষমতার দ্বন্দ্বে বলি আমার বাবা, ৩৫ বছর যত্নে গড়ে তোলা শিক্ষার্থীদের শিক্ষক

১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
পদত্যাগপত্রে সই করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য

পদত্যাগপত্রে সই করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী (টিএসি) উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে ক্ষমতার দ্বন্দ্বে বলি হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ভাবনা আচার্য্য। ৭২ ঘণ্টা পার হলেও মব সৃষ্টি করা পার্টি এখনো অভিযোগের কোনও প্রমাণ দেখাতে পারেনি বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে এক এসব কথা বলেন তিনি।

ভাবনা আচার্য্য ফেসবুকে লিখেছেন, ‘অলমোস্ট ৭২ ঘণ্টা শেষ হতে যাচ্ছে। অথচ মব সৃষ্টি করা পার্টি এখনো অভিযোগের ভেলিড কোনও প্রমাণপত্র আনতে পারেনি। এবার ভাবুন, তারা কতটা মিথ্যা ছিল। শুধুমাত্র নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে বলি হলো আমার বাবা, একজন শিক্ষক, একজন জাতির কারিগর, ৩৫ বছর ধরে যত্নে গড়ে তোলা শিক্ষার্থীদের শিক্ষক!’

এর আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাবার পদত্যাগের ভিডিওটি যুক্ত করে ভাবনা আচার্য্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেটি পরে ভাইরাল হয়।

আরো পড়ুন: বাবার অপদস্থ হওয়ার ভিডিও ভাইরাল, চবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস

স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘আমার বাবা জনাব কান্তি লাল আচার্য। ৩৫ বছর ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমার বাবাকে বুধবার (১৬ এপ্রিল) কোন রকম প্রমাণিত অভিযোগ ছাড়া বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়। আমার বাবার কী অপরাধ, কী সমস্যা কিছু বলা হয়নি।’

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬