মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

১৮ এপ্রিল ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
ইমরান খান সাকিব ওরফে শাকিল

ইমরান খান সাকিব ওরফে শাকিল © সংগৃহীত

রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল,  একটি ধারালো চাপাতি  ও  নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।   

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ সব তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ এপ্রিল ২০২৫) ভোর ৪:২৪ ঘটিকার দিকে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২,৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। 

এতে আরও বলা হয়, ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে। পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্র জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাই হওয়া নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। 

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ছিনতাইয়ে জড়িত অপর দুইজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence