রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়, দালাল চক্রের দুই সদস্য আটক

১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
মো. মাসুদ ও জুম্মন মিয়া

মো. মাসুদ ও জুম্মন মিয়া © টিডিসি

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতাল/ডায়গনস্টিক সেন্টারে নিয়ে সেবার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ২ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. মাসুদ (২৮) ও জুম্মন মিয়া (৪০)।  

চাঁদপুর সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক কারবারি আটকের অভিযানের সঙ্গে সরকারি বিভিন্ন সেবা কেন্দ্রে দালাল ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালে ঝটিকা অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এ সময় হাতেনাতে অভিযুক্ত ২ দালালকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। পরে আটক হওয়া দুজনকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬