রাজধানীতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকির ঘটনায় যুবক গ্রেপ্তার

১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
গ্রেপ্তার আলিনুর পাভেল

গ্রেপ্তার আলিনুর পাভেল © সৌজন্যে প্রাপ্ত

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃত যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টারি দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত ১ টা ৫৬ মিনিটে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, বাসার গেইটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে। 

মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। এরপর গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। 

গ্রেপ্তারকৃত পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ডিএমপি।

চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬