রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
মো. তাওহীদুল ইসলাম

মো. তাওহীদুল ইসলাম © সংগৃহীত

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। 

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে ছাত্র জনতার ওপর হামলাকারী, এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।’

ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশ-হকার সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬