কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি যুবকের

১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM
গ্রেপ্তার মনোয়ার হোসেন মুন্না

গ্রেপ্তার মনোয়ার হোসেন মুন্না © সংগৃহীত

রাজশাহীতে কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৬ এপ্রিল) রাতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে ঝলমলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মুন্না রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রী বোয়ালিয়া মডেল থানায় মুন্নার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আরো পড়ুন: ঢাবিতে জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের শনাক্তে কমিটি করছেন শিক্ষার্থীরা 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না একটি ইমেইলের মাধ্যমে ছাত্রীর একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরবর্তীতে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে তিনি ওই শিক্ষার্থীর ছবি পাঠাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তা ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের মধ্যে।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি পদক্ষেপের জন্য মনোয়ার হোসেন মুন্নাকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশ-হকার সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬