গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের বিরোধ, সড়ক অবরোধ

১৭ এপ্রিল ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM

© সংগৃহীত

পুলিশের সঙ্গে বিরোধের জেরে রাজধানীর গাবতলী এলাকায় যান চলাচল বন্ধ রেখে অবরোধ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের এ অবরোধ শুরু হয়।

এ কারণে সকাল সাড়ে ১০টার পর থেকে গাবতলী হয়ে কোনো গাড়ি যেতে পারছে না, ওই পথে কোনো গাড়ি রাজধানীতে ঢুকতেও পারছে না।

নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে যান চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়ছে রাজধানীর বিশাল এলাকাজুড়ে। বিভিন্ন এলাকার সড়কে ভয়াবহ যানজটের খবর পাওয়া গেছে।

পরিবহনশ্রমিক আল আমিন সাংবাদিকদের বলেন, একজন ট্রাফিক পুলিশ এক চালকের কাগজপত্র যাচাই করে ঠিক পেলেও গাড়ির গ্লাস নষ্ট বলে অযথা হয়রানি করে। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ওই পুলিশ সদস্য চালককে মারধর করেন। পরে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।

অবস্থা বেগতিক দেখে গাবতলীতে দায়িত্বরত সকল পুলিশ সদস্য ওই এলাকা ত্যাগ করেন। পরিবহন শ্রমিকরা তখন রাস্তার ওপর আড়াআড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন।

গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন বলেন, ‘শুনেছি কভার্ড ভ্যান শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তাদের এক চালককে নাকি ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট চড় মেরেছিল।’

এ ব্যাপারে মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইয়াসমিনা ফেরদৌস বলেন, ‘আমরা ব্যস্ত আছি। রাস্তায় শ্রমিকরা অবরোধ করেছে। তাদের বোঝানোর চেষ্টা করছি।’

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close